পাকুন্দিয়া উপজেলার সব সংবাদসহ, গুরুত্বপূর্ণ জাতীয়, রাজনীতি, আন্তর্জাতিক, খেলাধুলার সংবাদ দেখতে ক্লিক করুন => Pakundiapratidin.news ** আপনার আশেপাশে ঘটে যাওয়া সকল সংবাদ আমাদের জানাতে পেইজে মেসেজ দিন অথবা হোয়াটস্অ্যাপে যোগাযোগ করুন- 01683130971 ** যে কোনো বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন- 01401300029 অথবা 01303405500 **

মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে পাকুন্দিয়ায় ঐতিহ্যবাহী কাবাডি খেলা অনুষ্ঠিত




আবু হানিফ: গ্রামবাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্যবাহী খেলাধুলাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং মাদকমুক্ত সমাজ গঠনের বার্তা ছড়িয়ে দিতে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী কাবাডি খেলা। ‘সবাই মিলে খেলা করি, মাদকমুক্ত সমাজ গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এ খেলায় বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতিতে প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

সোমবার (৬ জুলাই) বিকেলে পাকুন্দিয়া পৌর সদরের দিয়াপাড়া এলাকায় ইদ্রিছ আলীর বাড়ি সংলগ্ন মাঠে এ কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাকুন্দিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার কফিল উদ্দিন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন (ভিপি কামাল)। উদ্বোধক ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম জর্জ, বিশেষ অতিথি ছিলেন উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম (রফিক)।

প্রতিযোগিতায় স্থানীয় বিভিন্ন এলাকার খেলোয়াড়রা অংশ নেন। খেলার প্রতিটি মুহূর্ত উপভোগ করতে মাঠে ভিড় করেন নানা বয়সী ক্রীড়াপ্রেমী দর্শক। প্রাণবন্ত এই আয়োজন গ্রামবাংলার ঐতিহ্যবাহী ক্রীড়ার প্রতি মানুষের আগ্রহকে আরও উজ্জীবিত করে।

খেলা শেষে অতিথিরা বিজয়ী ও অংশগ্রহণকারী খেলোয়াড়দের মধ্যে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তারা বলেন, খেলাধুলা তরুণ সমাজকে সুস্থ বিনোদনের পাশাপাশি শৃঙ্খলা, সৌহার্দ্য ও সম্প্রীতির শিক্ষা দেয়। মাদকমুক্ত সমাজ গঠনে যুবসমাজকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করতে এ ধরনের আয়োজন নিয়মিত হওয়া প্রয়োজন। একই সঙ্গে তারা গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেলাধুলা সংরক্ষণ ও বিস্তারে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

Post a Comment

Previous Post Next Post