পাকুন্দিয়া উপজেলার সব সংবাদসহ, গুরুত্বপূর্ণ জাতীয়, রাজনীতি, আন্তর্জাতিক, খেলাধুলার সংবাদ দেখতে ক্লিক করুন => Pakundiapratidin.news ** আপনার আশেপাশে ঘটে যাওয়া সকল সংবাদ আমাদের জানাতে পেইজে মেসেজ দিন অথবা হোয়াটস্অ্যাপে যোগাযোগ করুন- 01683130971 ** যে কোনো বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন- 01401300029 অথবা 01303405500 **

পাকুন্দিয়ায় ব্রাক ব্যাংকের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন




ব্র্যাক ব্যাংকের গৌরবময় ২৫ বছর পূর্তি (রজতজয়ন্তী) উদযাপন করছে কিশোরগঞ্জের পাকুন্দিয়া এজেন্ট ব্যাংকিং শাখা। 

এ উপলক্ষে পাকুন্দিয়া নামা বাজার আউটলেটে কেক কেটে ২৫ বছর পূর্তি অনুষ্ঠান উৎযাপন করেছে। রবিবার (৫ জুলাই) সকাল সাড়ে ১১টায় ব্র্যাক ব্যাংক পাকুন্দিয়া নামা বাজার এজেন্ট ব্যাংকিং আউটলেটের প্রোপাইটর মোঃ মোনায়েমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান মাসুদ, এসময় আরো উপস্থিত ছিলেন পাকুন্দিয়া পৌর জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. মুজাহিদুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাকিবুল আলম ছোটন, এরিয়া স্মল বিজনেস নর্থ  এস.এম.ই ব্যাংকিং পাকুন্দিয়ার রিলেশনশীপ অফিসার আবু ছালেক, রিলেশনশিপ  এক্সিকিউটিভ এস.এম. ই ব্যাংকিং স্মল বিজনেস পাকুন্দিয়ার জয় সরকার, রিলেশনশিপ এক্সিকিউটিভ এস.এম.ই ব্যাংকিং স্মল বিজনেস পাকুন্দিয়ার মোঃ রবিউল ইসলাম, ব্র্যাক ব্যাংক নামা বাজার এজেন্ট ব্যাংকিং আউটলেটের সিনিয়র এ এফ ও মোঃ রবিউল আওয়াল (সোহাগ) এএফ ও মোঃ বরকতউল্লাহ তানভীর  প্রমুখ।

অনুষ্ঠানে অতিথিরা বলেন, ব্যাংকিং সুবিধার বাইরে থাকা উদ্যোক্তাদের এসএমই সেবা দেওয়ার লক্ষ্য নিয়ে ব্র্যাক ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছে। মানুষকে সেবা দেওয়ার দিক থেকে ব্র্যাক ব্যাংক এখন দেশের বৃহত্তম আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটি অন্যতম। 

Post a Comment

Previous Post Next Post