পাকুন্দিয়া উপজেলার সব সংবাদসহ, গুরুত্বপূর্ণ জাতীয়, রাজনীতি, আন্তর্জাতিক, খেলাধুলার সংবাদ দেখতে ক্লিক করুন => Pakundiapratidin.news ** আপনার আশেপাশে ঘটে যাওয়া সকল সংবাদ আমাদের জানাতে পেইজে মেসেজ দিন অথবা হোয়াটস্অ্যাপে যোগাযোগ করুন- 01683130971 ** যে কোনো বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন- 01401300029 অথবা 01303405500 **

মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করল অনার্স এন্ড মাস্টার্স ছাত্র কল্যাণ সংগঠন





বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছে পাকুন্দিয়ার অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন ‘অনার্স এন্ড মাস্টার্স ছাত্র কল্যাণ সংগঠন’।


শুক্রবার (৫ জুন) পাকুন্দিয়া নতুন বাইপাস সড়কের চর পাকুন্দিয়া মোড় এলাকায় হোটেল অবকাশ সুইট মিটসের সম্মুখে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়। ‘জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ কর্মসূচি মাসব্যাপী চলবে বলে জানানো হয়েছে।


কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও উপদেষ্টা জালাল মোঃ গাউছ শাওন, সাবেক সভাপতি ও উপদেষ্টা আতাউর রহমান সোহাগ, সাবেক সাধারণ সম্পাদক ও উপদেষ্টা হোসাইন মোঃ ফরহাদ, এনামুল হক জাহিদ, এস এম রুবেল হোসেন, সাবেক সভাপতি ও উপদেষ্টা মোঃ রবিন সরকার, সাবেক সাধারণ সম্পাদক ও উপদেষ্টা শাহরিয়ার অমি, সদ্য সাবেক আহ্বায়ক পারভেজ তালুকদার, সদ্য সাবেক সদস্য সচিব মাহমুদুল হাসান শিহাব, নবগঠিত কমিটির সভাপতি মোঃ সারোয়ার জাহান ইমন এবং সাধারণ সম্পাদক মোঃ রেজায়ের রাব্বি।


এছাড়াও সহ-সভাপতি রাকিবুল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক রিফাত আকন্দ, সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান উজ্জ্বল, সহ-সাংগঠনিক সম্পাদক তারিফুজ্জামান তানিম, মোশাররফ হোসেন, সদস্য তানজির হোসেন নিয়ন, শারফুল আলম রোহান, আদিল ও আলমগীরসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। 


শুভাকাঙ্ক্ষী হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক ও অ্যাডভোকেট মোঃ আ.ন.ম তানভীর হায়দার ভূঁইয়া এবং ভয়েস অব পাকুন্দিয়ার অ্যাডমিন এস.এম. রায়হান।


এ সময় বক্তারা বলেন, পরিবেশ দূষণ, বন উজাড়, জীববৈচিত্র্যের ক্ষয় এবং জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বব্যাপী যে সংকট তৈরি হয়েছে, তা মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। তাপমাত্রা বৃদ্ধি, অনিয়মিত বৃষ্টিপাত ও প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমাতে সামাজিকভাবে বৃক্ষরোপণ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তারা।


বক্তারা আরও বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও সংগঠনের পক্ষ থেকে পরিবেশবান্ধব ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।






Post a Comment

Previous Post Next Post