পাকুন্দিয়া উপজেলার সব সংবাদসহ, গুরুত্বপূর্ণ জাতীয়, রাজনীতি, আন্তর্জাতিক, খেলাধুলার সংবাদ দেখতে ক্লিক করুন => Pakundiapratidin.news ** আপনার আশেপাশে ঘটে যাওয়া সকল সংবাদ আমাদের জানাতে পেইজে মেসেজ দিন অথবা হোয়াটস্অ্যাপে যোগাযোগ করুন- 01683130971 ** যে কোনো বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন- 01401300029 অথবা 01303405500 **

পাকুন্দিয়া পৌরসভার মহাপরিকল্পনা প্রণয়নে পরামর্শ সভা অনুষ্ঠিত



আবু হানিফ:

কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌরসভাকে একটি আধুনিক, পরিকল্পিত ও নাগরিকবান্ধব নগরীতে রূপান্তরের লক্ষ্যে পৌরসভার মহাপরিকল্পনা (মাস্টার প্ল্যান) প্রণয়নের অংশ হিসেবে এক গুরুত্বপূর্ণ পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর IUGIP প্রকল্পের আওতায় আয়োজিত এ সভায় পৌর এলাকার উন্নয়ন, নাগরিক সেবা সম্প্রসারণ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।


সোমবার (৮ জুন) পাকুন্দিয়া উপজেলা হলরুমে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন পাকুন্দিয়া উপজেলায় সহকারী কমিশনার ভূমি ও পৌরসভার প্রশাসক মিজ রিফাত জাহান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুপম দাস।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর গোলাম মোরতুজা, টিম লিডার, সারোয়ার হোসেন (অপু) এবং ডা. নুরে আলম। এছাড়াও সভায় অংশগ্রহণ করেন পৌরসভার সাবেক কমিশনারবৃন্দ, টিএলসি সদস্য, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষাবিদ, ব্যবসায়ী, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা।

সভায় বক্তারা বলেন, দ্রুত নগরায়ণের ফলে পৌর এলাকায় বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ সৃষ্টি হচ্ছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় দীর্ঘমেয়াদি ও বাস্তবভিত্তিক মহাপরিকল্পনা প্রণয়ন সময়ের দাবি। পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে সড়ক যোগাযোগ ব্যবস্থা, ড্রেনেজ ব্যবস্থা, বর্জ্য ব্যবস্থাপনা, সুপেয় পানি সরবরাহ, পরিবেশ সংরক্ষণ, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও বিনোদন সুবিধা সম্প্রসারণে কার্যকর উদ্যোগ গ্রহণ করা সম্ভব হবে।


আলোচনা পর্বে অংশগ্রহণকারীরা পৌর এলাকার বিদ্যমান সমস্যা ও সম্ভাবনা তুলে ধরেন। তারা জলাবদ্ধতা নিরসন, যানজট কমানো, খেলার মাঠ ও উন্মুক্ত স্থান সংরক্ষণ, আধুনিক বাজার ব্যবস্থাপনা, নিরাপদ সড়ক নির্মাণ এবং নাগরিক সেবার মানোন্নয়নে বিভিন্ন পরামর্শ প্রদান করেন।


প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুপম দাস বলেন, “পৌরসভার উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে স্থানীয় জনগণের মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে গুরুত্ব দিয়েই একটি কার্যকর ও যুগোপযোগী মহাপরিকল্পনা তৈরি করতে হবে, যাতে ভবিষ্যৎ প্রজন্ম একটি উন্নত ও বাসযোগ্য পৌরসভা পায়।”

সভাপতির বক্তব্যে পৌর প্রশাসক মিজ রিফাত জাহান বলেন, “পাকুন্দিয়া পৌরসভার সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে সকল শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ প্রয়োজন। আজকের এই পরামর্শ সভা থেকে পাওয়া মতামত ও সুপারিশসমূহ মহাপরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

Post a Comment

Previous Post Next Post