পাকুন্দিয়া উপজেলার সব সংবাদসহ, গুরুত্বপূর্ণ জাতীয়, রাজনীতি, আন্তর্জাতিক, খেলাধুলার সংবাদ দেখতে ক্লিক করুন => Pakundiapratidin.news ** আপনার আশেপাশে ঘটে যাওয়া সকল সংবাদ আমাদের জানাতে পেইজে মেসেজ দিন অথবা হোয়াটস্অ্যাপে যোগাযোগ করুন- 01683130971 ** যে কোনো বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন- 01401300029 অথবা 01303405500 **

পাকুন্দিয়ায় ৩৬ হাজারের বেশি শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল



কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। আগামী ক্যাম্পেইনে উপজেলার ১০টি ইউনিয়ন ও ৩০টি ওয়ার্ডে স্থাপিত ২৪৮টি অস্থায়ী টিকাকেন্দ্রের মাধ্যমে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী মোট ৩৬ হাজার ২১২ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, উপজেলার মোট জনসংখ্যা ৩ লাখ ৭ হাজার ৫৭৭ জন। ক্যাম্পেইন পরিচালনায় ১টি স্থায়ী কেন্দ্র ও ১টি নারী উদ্বুদ্ধকরণ কেন্দ্রসহ মোট ২৪৮টি অস্থায়ী কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।

তথ্য অনুযায়ী, ৬ থেকে ১১ মাস বয়সী ৩ হাজার ৯৫২ জন শিশুর মধ্যে ৩ হাজার ৯৪৪ জন স্বাভাবিক এবং ৮ জন প্রতিবন্ধী শিশু রয়েছে। এছাড়া ১২ থেকে ৫৯ মাস বয়সী ৩২ হাজার ২৬০ জন শিশুর মধ্যে ৩২ হাজার ২১৭ জন স্বাভাবিক এবং ৪৩ জন প্রতিবন্ধী শিশু রয়েছে।

উপজেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, শিশুদের রাতকানা ও ভিটামিন ‘এ’-এর অভাবজনিত নানা জটিলতা প্রতিরোধে এই ক্যাম্পেইন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাই নির্ধারিত দিনে অভিভাবকদের নিজ নিজ এলাকার টিকাকেন্দ্রে শিশুদের নিয়ে এসে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর আহ্বান জানানো হয়েছে।

Post a Comment

Previous Post Next Post