কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার তারাকান্দি কুঁড়েরপাড় সমাজ ও যুবসংগের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ জুন) বিকেলে তারাকান্দি কুঁড়েরপাড় উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় টিম আলফা ৩-১ গোলের ব্যবধানে টিম রাইজিং স্টারকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলায় মোহাম্মদ রফিকুল ইসলাম বাবুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন পাকুন্দিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ১ নম্বর জাঙ্গালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হাবিবুর রহমান ভুঁইয়া, ১ নং জাঙ্গালিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম হীরা এবং ৪ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ রাসেল মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
খেলা শেষে অতিথিরা বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন এবং যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে নিয়মিত ক্রীড়া আয়োজনের গুরুত্ব তুলে ধরেন। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এলাকায় খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডের ধারাবাহিকতা বজায় রাখতে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।



