পাকুন্দিয়া উপজেলার সব সংবাদসহ, গুরুত্বপূর্ণ জাতীয়, রাজনীতি, আন্তর্জাতিক, খেলাধুলার সংবাদ দেখতে ক্লিক করুন => Pakundiapratidin.news ** আপনার আশেপাশে ঘটে যাওয়া সকল সংবাদ আমাদের জানাতে পেইজে মেসেজ দিন অথবা হোয়াটস্অ্যাপে যোগাযোগ করুন- 01683130971 ** যে কোনো বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন- 01401300029 অথবা 01303405500 **

পাকুন্দিয়ায় মাদক কারবারির ১ বছরের কারাদণ্ড

 


আবু হানিফ :

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চন্ডিপাশা এলাকার মাদক কারবারি মিঠু মিয়া (৩৬)কে গ্রেপ্তার করেছে পাকুন্দিয়া থানা পুলিশ। বুধবার (১৭ জুন) উপজেলার বিভিন্ন স্থানে পরিচালিত অভিযানের অংশ হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত মিঠু মিয়া মৃত তাহের উদ্দিন ও মৃত চম্পা বেগমের ছেলে। তাকে গ্রেপ্তারের পর ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে মাদক সংশ্লিষ্ট অপরাধে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

পাকুন্দিয়া থানার এসআই মো. সেলিম হোসাইন রকি তাকে গ্রেপ্তার করেন। পরে পাকুন্দিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিস রিফাত জাহান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ প্রদান করেন।

মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে প্রশাসন সূত্রে জানা গেছে। স্থানীয়দের মতে, মাদকের বিরুদ্ধে প্রশাসনের এমন কঠোর অবস্থান সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে এবং তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে সহায়তা করবে।

Post a Comment

Previous Post Next Post