পাকুন্দিয়া উপজেলার সব সংবাদসহ, গুরুত্বপূর্ণ জাতীয়, রাজনীতি, আন্তর্জাতিক, খেলাধুলার সংবাদ দেখতে ক্লিক করুন => Pakundiapratidin.news ** আপনার আশেপাশে ঘটে যাওয়া সকল সংবাদ আমাদের জানাতে পেইজে মেসেজ দিন অথবা হোয়াটস্অ্যাপে যোগাযোগ করুন- 01683130971 ** যে কোনো বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন- 01401300029 অথবা 01303405500 **

অষ্টগ্রামে বজ্রপাতে কৃষকের মৃত্যু, দুই নারী আহত



কিশোরগঞ্জের অষ্টগ্রামে ধানের খলায় কাজ করার সময় বজ্রপাতে মহব্বত খা (৩৬) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও  আহত হয়েছেন দুই নারী।


উপজেলার কাস্তুল ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে শনিবার দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। নিহত মহব্বত খা উপজেলার কাস্তুল ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের জমরুত খার ছেলে।


অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রোকনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।


স্থানীয়রা জানান, হঠাৎ করেই দুপুরের দিকে আকাশ মেঘাচ্ছন্ন হয় এবং আবহাওয়া খারাপ হতে শুরু করে। এ সময় বাড়ির ধানের খলায় ধান শুকানোর কাজ করছিলেন মহব্বত খা। বৃষ্টির আশঙ্কায় দ্রুত ধান গুছিয়ে নিরাপদ স্থানে নেওয়ার চেষ্টা করছিলেন তিনি। ঠিক সেই মুহূর্তে আকস্মিক বজ্রাঘাতে তার মৃত্যু হয় বলে জানান প্রত্যক্ষদর্শীরা।


এ সময় আরও আহত হন মহব্বত খার স্ত্রী রুমা বেগম (৩৬) এবং মর্জিনা (৫০) নামে আরও এক নারী। পরে আহতদের অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। সেখানে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।


চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের অবস্থা বর্তমানে স্থিতিশীল থাকলেও তারা পর্যবেক্ষণে রয়েছেন।


অষ্টগ্রাম থানার ওসি মো. রোকনুজ্জামান বলেন, “নিহতের মরদেহ তার বাড়িতে রয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।”

Post a Comment

Previous Post Next Post