এসো মিলি প্রাণের টানে, ফিরে যাই শৈশবে, মেতে উঠি উৎসবে এ-ই স্লোগানে দিনব্যাপী নানা আয়োজন ও কৈশোরের স্মৃতিচারণে অনুষ্ঠিত হয়েছে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালের এসএসসি-২০০৩ ব্যাচের শিক্ষার্থীদের পুনর্মিলনী উৎসব।
শুক্রবার (৮ মে) উপজেলার চরফরাদী ইউনিয়নের মির্জাপুর নদের পাড়ে এই মিলনমেলায় ছিল আলোচনা সভা, স্মৃতিচারণ, আপ্যায়ন ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন।
গত ২০০৩ সালে পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করা শিক্ষার্থীরা বর্তমানে নানা পেশায় কর্মরত। পুনর্মিলনীর এই উৎসবে বন্ধুদের সঙ্গে যোগ দিয়ে অনেকেই স্মৃতিকাতর হয়ে ওঠেন। মেতে ওঠেন খোশগল্পে।
এরপর ব্যস্ত কর্মজীবনের সকল ক্লান্তি ভুলে কৈশোরের বন্ধুদের সঙ্গে নতুন করে কাটানো সময় ক্যামেরাবন্দী করে রাখতে সবাই ছিলেন ব্যস্ত। কুশল বিনিময় ও স্মৃতিচারণ পুরস্কার বিতরণের মাধ্যমে কাটে পুনর্মিলনী অনুষ্ঠান।




