পাকুন্দিয়া উপজেলার সব সংবাদসহ, গুরুত্বপূর্ণ জাতীয়, রাজনীতি, আন্তর্জাতিক, খেলাধুলার সংবাদ দেখতে ক্লিক করুন => Pakundiapratidin.news ** আপনার আশেপাশে ঘটে যাওয়া সকল সংবাদ আমাদের জানাতে পেইজে মেসেজ দিন অথবা হোয়াটস্অ্যাপে যোগাযোগ করুন- 01683130971 ** যে কোনো বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন- 01401300029 অথবা 01303405500 **

ছাত্রদল কখনোই সন্ত্রাসের রাজনীতি করে না, কলমের রাজনীতি করে : ছাত্রদল নেতা এনামুল



কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও সভাপতি প্রার্থী এনামুল হক আকন্দ বলেছেন,"বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কখনোই সন্ত্রাসের রাজনীতি করে না, ছাত্রদল করে কলমের রাজনীতি। যে কলম দিয়ে এদেশের সাধারণ মানুষের ভাগ্য নির্ধারিত হয়।"


বুধবার (০৬ মে) দুপুরে পাকুন্দিয়া পৌর সদরে জেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে অভিনন্দন ও স্বাগত জানিয়ে আয়োজিত আনন্দ মিছিল পরবর্তী এক সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন তিনি।


এসময় এনামুল হক আকন্দ নবগঠিত জেলা কমিটির সভাপতি শরীফুল ইসলাম নিশাদের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করে বলেন, আমার নেতা শরীফুল ইসলাম নিশাদ, যিনি এই বিগত ফ্যাসিস্ট সরকারের আমলেও এই দুর্যোগ পরিস্থিতিতেও ফ্যাসিস্ট সরকার বিরোধী প্রত্যেকটি আন্দোলন-সংগ্রামে যে ভূমিকা রেখেছে, সেই ভূমিকা অনুযায়ী কেন্দ্রীয় ছাত্রদল তাকে সভাপতি হিসেবে মনোনীত করেছে তার জন্য ধন্যবাদ জানাই।


ছাত্রদল নেতা এনামুল হক আকন্দ আরও বলেন, আমার নেতা এই বিগত সময়ে কখনোই দুর্নীতি ও অপরাজনীতির সাথে জড়িত হননি। যার ফলে আমরা একটি সুন্দর ছাত্রদল পেয়েছি। তাই বলব, ছাত্রদল কখনোই সন্ত্রাসের রাজনীতি করে না। কৃষক, শ্রমিক ও জনতার রাজনীতি করে ছাত্রদল।"


আগামী দিনের আন্দোলন-সংগ্রাম ও রাজপথের লড়াইয়ে পাকুন্দিয়া উপজেলা ছাত্রদলের সকল স্তরের নেতাকর্মীকে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এই ছাত্রনেতা। তিনি উল্লেখ করেন, ছাত্রদল কৃষক, শ্রমিক ও মেহনতি জনতার অধিকার আদায়ের রাজনীতিতে বিশ্বাসী।


উপজেলা ছাত্রদলের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে তৃণমূল পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। মিছিলটি পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় নেতাকর্মীরা নবগঠিত জেলা কমিটির পক্ষে বিভিন্ন ব্যানারসহ স্লোগান দেন এবং আনন্দ উল্লাস প্রকাশ করেন।


উপস্থিত ছাত্রনেতারা আশা প্রকাশ করেন যে, নতুন এই কমিটির মাধ্যমে কিশোরগঞ্জ জেলা ছাত্রদল আরও সুসংগঠিত হবে। বিশেষ করে এনামুল হক আকন্দের নেতৃত্বে পাকুন্দিয়া উপজেলা ইউনিট জেলার মধ্যে একটি শক্তিশালী ও রোল মডেল ইউনিটে পরিণত হবে বলে তারা বিশ্বাস ব্যক্ত করেন।


শান্তিপূর্ণভাবে মিছিল শেষ করে নেতাকর্মীরা আগামী দিনের যেকোনো রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় রাজপথে থাকার অঙ্গীকার নিয়ে কর্মসূচি সমাপ্ত করেন।


Post a Comment

Previous Post Next Post