পাকুন্দিয়া উপজেলার সব সংবাদসহ, গুরুত্বপূর্ণ জাতীয়, রাজনীতি, আন্তর্জাতিক, খেলাধুলার সংবাদ দেখতে ক্লিক করুন => Pakundiapratidin.news ** আপনার আশেপাশে ঘটে যাওয়া সকল সংবাদ আমাদের জানাতে পেইজে মেসেজ দিন অথবা হোয়াটস্অ্যাপে যোগাযোগ করুন- 01683130971 ** যে কোনো বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন- 01401300029 অথবা 01303405500 **

শহীদ আলাউদ্দিন উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ-২০০৫ এর পুনর্মিলনী অনুষ্ঠিত

 



শহীদ আলাউদ্দিন উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ-২০০৫ এর উদ্যোগে দিনব্যাপী পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। এতে প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।


অনুষ্ঠানে শিশুদের জন্য প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ, শিক্ষক-কর্মচারীদের সম্মাননা প্রদান এবং প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন আয়োজন অনুষ্ঠিত হয়।


আজ রোববার সকাল ১১টা থেকে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান শিক্ষক জালাল উদ্দিনের সভাপতিত্বে এবং এমএস আল-মামুনের সঞ্চালনায় বক্তব্য দেন প্রাক্তন শিক্ষক মোমতাজ উদ্দিন, নিবাস চন্দ্র দাস, সহকারী প্রধান শিক্ষক মিহির কুমার, সিনিয়র শিক্ষক ফজলুল হক, আবুল কাশেম ও মাওলানা বুরহান উদ্দীন।


এছাড়াও বক্তব্য রাখেন ডা. দ্বীন ইসলাম, এনামুল হক, মোয়াজ্জেম হোসেন, আয়েশা আক্তার, মদিনা আক্তার ও সুমাইয়া আক্তার শাম্মী।


দুপুরে মধ্যাহ্নভোজের পাশাপাশি ‘ফান বক্স’ পর্ব পরিচালনা করেন খাইরুল ইসলাম, মিজান ও সোহেল। শেষে দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

Post a Comment

Previous Post Next Post