পাকুন্দিয়া উপজেলার সব সংবাদসহ, গুরুত্বপূর্ণ জাতীয়, রাজনীতি, আন্তর্জাতিক, খেলাধুলার সংবাদ দেখতে ক্লিক করুন => Pakundiapratidin.news ** আপনার আশেপাশে ঘটে যাওয়া সকল সংবাদ আমাদের জানাতে পেইজে মেসেজ দিন অথবা হোয়াটস্অ্যাপে যোগাযোগ করুন- 01683130971 ** যে কোনো বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন- 01401300029 অথবা 01303405500 **

‘আলোকিত পাকুন্দিয়া’র উদ্যোগে বাইপাস সড়কে বৃক্ষরোপণ কর্মসূচি



“গাছ লাগান, পরিবেশ বাঁচান” স্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে জনপ্রিয় ফেসবুক গ্রুপ ‘আলোকিত পাকুন্দিয়া’।


রোববার বিকেলে উপজেলার নতুন বাইপাস সড়কের দুটি চক্রসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে কৃষ্ণচূড়া ও কাট বাদামের গাছ রোপণ করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং এলাকাকে সবুজ ও পরিচ্ছন্ন রাখার লক্ষ্যেই এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।


এ সময় উপস্থিত ছিলেন পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ এস. এম. আরিফুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান মাসুদ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আমিনুল হক জর্জ, ‘পাকুন্দিয়া প্রতিদিন’-এর সম্পাদক আবুল খায়ের আল হাসনাত এবং টন মি-নন ওভেন টেক ইন্ডাস্ট্রিজের ডিরেক্টর জহিরুল ইসলাম ভাবন। এছাড়াও ‘আলোকিত পাকুন্দিয়া’ গ্রুপের অ্যাডমিন, মডারেটর ও ‘আলোকিত পাকুন্দিয়া ব্লাড ডোনার সোসাইটি’র সদস্যবৃন্দসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ এতে অংশগ্রহণ করেন।


উপস্থিত বক্তারা বলেন, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকলে পাকুন্দিয়াকে আরও সবুজ, সুন্দর ও পরিচ্ছন্ন উপজেলায় রূপান্তর করা সম্ভব হবে।

Post a Comment

Previous Post Next Post