পাকুন্দিয়া উপজেলার সব সংবাদসহ, গুরুত্বপূর্ণ জাতীয়, রাজনীতি, আন্তর্জাতিক, খেলাধুলার সংবাদ দেখতে ক্লিক করুন => Pakundiapratidin.news ** আপনার আশেপাশে ঘটে যাওয়া সকল সংবাদ আমাদের জানাতে পেইজে মেসেজ দিন অথবা হোয়াটস্অ্যাপে যোগাযোগ করুন- 01683130971 ** যে কোনো বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন- 01401300029 অথবা 01303405500 **

পোড়াবাড়িয়া গ্রামের ডু সামথিং ফাউন্ডেশন-এর উদ্যোগে অসহায়-দরিদ্র নারীদের সেলাই মেশিন বিতরণ



কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার বিভিন্ন গ্রামের অসহায়-দরিদ্র চার নারীর মাঝে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।


শুক্রবার (১৩ মার্চ) বিকালে পাকুন্দিয়া উপজেলার পোড়াবাড়িয়া গ্রামে ডু সামথিং ফাউন্ডেশন-এর উদ্যোগে তাদের হাতে চারটি সেলাইমেশিন তুলে দেন ভয়েস অব পাকুন্দিয়ার প্রতিষ্ঠাতা ও সমাজকর্মী এস এম রায়হান।


এসময় উপস্থিত ছিলেন, ভয়েস অব পাকুন্দিয়ার অ্যাডমিন প্রকৌশলী আরিফুল ইসলাম, হাফেজ রাকিবুল হাসান রকি, মাহমুদুল হাসান রাজন, তোফাজ্জল হোসেন প্রমুখ।


সেলাই মেশিন পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন হরশি গ্রামের ইয়াছমিন আক্তার বলেন, স্বামী মারা যাওয়ার পর এক ছেলে ও দুই মেয়েকে নিয়ে অনেক কষ্টে জীবন কাটছে। আমার একটি সেলাই মেশিনের খুব দরকার ছিল। টাকার অভাবে সেলাই মেশিন কিনতে পারি নাই। সমাজকর্মী রায়হান ভাইয়ের পক্ষ থেকে আমি একটি সেলাই মেশিন পেয়েছি। আমি এই সেলাই মেশিন পেয়ে খুব খুশি হয়েছি। এটি দিয়ে কাজ করে সন্তানদের পড়ালেখার খরচ চালাতে পারব।


সমাজের অসহায় নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে সেলাই মেশিন বিতরণের উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় আখ্যা দিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্থানীয় এলাকার বাসিন্দা সবুজ মিয়া। তিনি বলেন, ভয়েস অব পাকুন্দিয়ার প্রতিষ্ঠাতা ও সমাজকর্মী এস এম রায়হানের এই মানবিক কাজে পাশে থাকা সবাইকে আমি ধন্যবাদ জানাই। সবচেয়ে বড় কথা হলো একজনের আয়ের উপর নির্ভর না করে ঘরে বসে অল্প কিছু হলেও উপার্জন করতে পারলে সংসারটি ভালোভাবে পরিচালনা করা যায়।


ভয়েস অব পাকুন্দিয়ার প্রতিষ্ঠাতা ও সমাজকর্মী এস এম রায়হান বলেন, সারা বছরেই আমরা বিভিন্নভাবে অসহায় ও দরিদ্র নারী-পুরুষদের স্বাবলম্বী করতে কাজ করে যাচ্ছি। এরই ধারাবাহিকতায় চারজন নারীকে সেলাইমেশিন প্রদান করা হয়েছে।


তিনি আরও জানান, ঈদকে সামনে রেখে পাকুন্দিয়ার কয়েকজন এতিম শিশুর হাতে নতুন ঈদের পোশাকও তুলে দেওয়া হবে।

Post a Comment

Previous Post Next Post