পাকুন্দিয়া উপজেলার সব সংবাদসহ, গুরুত্বপূর্ণ জাতীয়, রাজনীতি, আন্তর্জাতিক, খেলাধুলার সংবাদ দেখতে ক্লিক করুন => Pakundiapratidin.news ** আপনার আশেপাশে ঘটে যাওয়া সকল সংবাদ আমাদের জানাতে পেইজে মেসেজ দিন অথবা হোয়াটস্অ্যাপে যোগাযোগ করুন- 01683130971 ** যে কোনো বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন- 01401300029 অথবা 01303405500 **

ডিসি অফিসের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, পরীক্ষার্থীর কারাদণ্ড



কিশোরগঞ্জে জেলা প্রশাসকের কার্যালয়ের নিয়োগ পরীক্ষায় অফিস সহায়ক পদে অসদুপায় অবলম্বনের অভিযোগে এক পরীক্ষার্থীকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ২১২ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে।


দণ্ডপ্রাপ্ত সুব্রত দাস (২৯) জেলার মিঠামইন উপজেলার বড়হাটি গ্রামের স্বর্গীয় সুধাংশু দাসের ছেলে। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও নির্বাচনি কমিটির সভাপতি মোহাম্মদ নাহিদ হাসান খান এই তথ্য নিশ্চিত করেছেন। মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রিয়াদ হোসেন। 


জেলা প্রশাসক জানান, দণ্ডপ্রাপ্ত সুব্রত দাস সরকারি আদেশ অমান্য করে পরীক্ষায় ইলেক্ট্রনিক ডিভাইস ব্যবহার করছিলেন। বিষয়টি নজরে এলে তাৎক্ষণিকভাবে তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দণ্ডবিধি ১৮৬০-এর ১৮৮ ধারা লঙ্ঘনের দায়ে তাকে ২৮ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অর্থদণ্ড অনাদায়ে আরও দুই দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়।


Post a Comment

Previous Post Next Post