কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় কভার্ড ভ্যান চাপায় রহিমা বেগম (৫৫) নামের এক নারী নিহত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় ইফতারের আগ মুহুর্তে উপজেলার কাতার বাজারে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত রহিমা বেগম জাঙ্গালিয়া ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামের লিয়াকত আলীর স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, ইফতারের ঠিক আগ মুহুর্তে ৫ টা ৪০ মিনিটে রাস্তা পার হচ্ছিল রহিমা বেগম। এ সময় একটি দ্রুত গতির কভার্ড ভ্যান চাপা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় তাকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পাকুন্দিয়া থানার ওসি (তদন্ত) মোবারক হোসেন পাকুন্দিয়া প্রতিদিনকে বলেন, এ বিষয়ে পরিবারের কেউ মামলা দায়ের করেনি। মরদেহ তাদের বুঝিয়ে দেয়া হয়েছে।




