কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মফস্বলে অবস্থিত আসিয়া বারি আদর্শ বিদ্যালয় জেএসসি স্কলারশিপ পরীক্ষা-২০২৫ এ কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করেছে। এ বছর বিদ্যালয় থেকে মোট ৩০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে, যার মধ্যে ২৯ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।
বৃত্তিপ্রাপ্তদের মধ্যে ১৩ জন শিক্ষার্থী ট্যালেন্টপুল বৃত্তি এবং ১৬ জন শিক্ষার্থী সাধারণ বৃত্তি অর্জন করেছে। শতকরা প্রায় শতভাগ সাফল্যে বিদ্যালয়জুড়ে আনন্দের আমেজ বিরাজ করছে। শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মাঝে এ সাফল্য ব্যাপক উৎসাহ ও গর্বের সঞ্চার করেছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম, শিক্ষকদের নিরলস দিকনির্দেশনা এবং অভিভাবকদের আন্তরিক সহযোগিতার ফলেই এ কৃতিত্ব সম্ভব হয়েছে। তিনি ভবিষ্যতেও এ সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
বিদ্যালয় পরিচালনা কমিটি বৃত্তিপ্রাপ্ত সকল শিক্ষার্থীকে অভিনন্দন জানিয়ে তাদের উত্তরোত্তর সাফল্য কামনা করেছে। স্থানীয় শিক্ষাঙ্গনে এ সাফল্য প্রশংসিত হয়েছে এবং এলাকাবাসী বিদ্যালয়ের অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন।




