পাকুন্দিয়া উপজেলার সব সংবাদসহ, গুরুত্বপূর্ণ জাতীয়, রাজনীতি, আন্তর্জাতিক, খেলাধুলার সংবাদ দেখতে ক্লিক করুন => Pakundiapratidin.news ** আপনার আশেপাশে ঘটে যাওয়া সকল সংবাদ আমাদের জানাতে পেইজে মেসেজ দিন অথবা হোয়াটস্অ্যাপে যোগাযোগ করুন- 01683130971 ** যে কোনো বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন- 01401300029 অথবা 01303405500 **

রমজানে নিত্যপণ্যের বাজারদর নিয়ন্ত্রণে পাকুন্দিয়ার ইউএনও’র মনিটরিং জোরদার



আবু হানিফ: পবিত্র রমজানকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্বাভাবিক রাখতে কিশোরগঞ্জের কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়ায় বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুপম দাস।

রবিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে পাকুন্দিয়া পৌর বাজারের সবজি মহল এলাকায় এ মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় ফল, চাল, মাংস ও মশলার বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে পণ্যের মূল্যতালিকা যাচাই এবং বিক্রয় কার্যক্রম পরিদর্শন করেন তিনি।

অভিযানকালে ব্যবসায়ীদের ন্যায্যমূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি ক্রেতাদেরও অতিরিক্ত মূল্য আদায় বা অনিয়ম দেখলে প্রশাসনকে জানানোর আহ্বান জানানো হয়।

ইউএনও রুপম দাস বলেন, “রমজানে বাজারদর নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত মনিটরিং অব্যাহত থাকবে। ভেজাল ও অতিরিক্ত মূল্য আদায়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কেউ অযৌক্তিকভাবে পণ্যের দাম বাড়ালে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এ সময় পাকুন্দিয়া থানার তদন্ত কর্মকর্তা মো. মোবারক হোসেনসহ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

Post a Comment

Previous Post Next Post