পাকুন্দিয়া উপজেলার সব সংবাদসহ, গুরুত্বপূর্ণ জাতীয়, রাজনীতি, আন্তর্জাতিক, খেলাধুলার সংবাদ দেখতে ক্লিক করুন => Pakundiapratidin.news ** আপনার আশেপাশে ঘটে যাওয়া সকল সংবাদ আমাদের জানাতে পেইজে মেসেজ দিন অথবা হোয়াটস্অ্যাপে যোগাযোগ করুন- 01683130971 ** যে কোনো বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন- 01401300029 অথবা 01303405500 **

পাকুন্দিয়ায় আন্তঃধর্মীয় সম্প্রীতি সংলাপ: শান্তি, সহিষ্ণুতা ও সামাজিক সম্প্রীতি জোরদারে সম্মিলিত আহ্বান

 


আবু হানিফ, স্টাফ রিপোর্টার:কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ধর্মীয় ও রাজনৈতিক সহিষ্ণুতা এবং সামাজিক সম্প্রীতি সুদৃঢ় করার লক্ষ্যে এক আন্তঃধর্মীয় সম্প্রীতি সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৮ জুন) উপজেলা পরিষদ হলরুমে ‘দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ’-এর সহযোগিতায় এবং পাকুন্দিয়া পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)-এর আয়োজনে এ সংলাপ অনুষ্ঠিত হয়।

পিএফজি’র পিস অ্যাম্বাসেডর ও দৈনিক কালের কণ্ঠ-এর পাকুন্দিয়া উপজেলা প্রতিনিধি খন্দকার আছাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপম দাস।

অনুষ্ঠানের শুরুতে দি হাঙ্গার প্রজেক্টের ময়মনসিংহ অঞ্চলের মাঠ সমন্বয়কারী মোহাম্মদ আখতারুজ্জামান মূল প্রবন্ধ উপস্থাপন করেন। প্রবন্ধে স্থানীয় পর্যায়ে শান্তি প্রতিষ্ঠায় নাগরিক সমাজ, প্রশাসন, গণমাধ্যম ও ধর্মীয় নেতাদের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।

বক্তারা বলেন, বাংলাদেশ বহুকাল ধরে সাম্প্রদায়িক সম্প্রীতি, বহুসংস্কৃতি ও সৌহার্দ্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত। রাজনৈতিক কিংবা ধর্মীয় মতভিন্নতা যেন কোনোভাবেই বিভেদ, সংঘাত বা বিদ্বেষের কারণ না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। তারা আরও বলেন, শান্তি শুধু সংঘাতের অনুপস্থিতি নয়; বরং এমন একটি পরিবেশ নিশ্চিত করা, যেখানে সব ধর্ম, মত ও শ্রেণির মানুষ সমানভাবে নিরাপদ ও সম্মানিত বোধ করেন।

সংলাপে গুজব ও বিদ্বেষমূলক প্রচারণা প্রতিরোধ, তরুণদের শান্তি প্রতিষ্ঠার কার্যক্রমে সম্পৃক্ত করা এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখতে নিয়মিত সংলাপ আয়োজনের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

Post a Comment

Previous Post Next Post