পাকুন্দিয়া উপজেলার সব সংবাদসহ, গুরুত্বপূর্ণ জাতীয়, রাজনীতি, আন্তর্জাতিক, খেলাধুলার সংবাদ দেখতে ক্লিক করুন => Pakundiapratidin.news ** আপনার আশেপাশে ঘটে যাওয়া সকল সংবাদ আমাদের জানাতে পেইজে মেসেজ দিন অথবা হোয়াটস্অ্যাপে যোগাযোগ করুন- 01683130971 ** যে কোনো বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন- 01401300029 অথবা 01303405500 **

পাকুন্দিয়ায় অনন্যা পরিবহনের ধাক্কায় সাইকেল আরোহী গুরুতর আহত



পাকুন্দিয়ার শ্রীরামদী আলুর ষ্টোর সংলগ্ন এলাকায় বাসের ধাক্কায় মোঃ সুরুজ মিয়া নামের এক সাইকেল আরোহী  গুরুতর আহত হয়েছেন। আজ সোমবার সন্ধ্যা ৭ টার দিকে আল-হেরা জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে। আহত  সুরুজ মিয়া আনোয়ারখালী গ্রামের বাসিন্দা। 


প্রত্যক্ষদর্শীরা জানান, খুবই বেপরোয়া গতিতে কিশোরগঞ্জ টু ঢাকা যাওয়ার পথে শ্রীরামদী আল-হেরা জামে মসজিদের সামনে ওভারটেক করতে গিয়ে পিছনের অংশের সাথে ধাক্কা খায় সুরুজ মিয়া। মাথায় মারাত্মক ভাবে রক্তক্ষরণ অবস্থায় স্থানীয়রা পাকুন্দিয়া সদর হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে কিশোরগঞ্জ সদর হাসপাতালে রেফার্ড করেছে।


এদিকে বিক্ষুব্ধ লোকজন বাসটিকে পাকুন্দিয়া বাইপাস এলাকায় আটক করেছে। 


Post a Comment

Previous Post Next Post