স্টাফ রিপোর্টার : পাকুন্দিয়ার পাটুয়াভাঙ্গা দরগা বাজার ব্র্যাক অফিসে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা প্রদান ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (৪ মে) সকাল ৯:০০ ঘটিকা থেকে দিনব্যাপী দরগা বাজার ব্র্যাক অফিস প্রাঙ্গণে বিনামূল্যে এ চক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়।
ব্র্যাক-এর মাইক্রোফাইন্যান্স কর্মসূচীর আওতায় কিশোরগঞ্জ -১ আঞ্চলিক অফিসের উদ্যোগে আয়োজিত এ ক্যাম্পে কিশোরগঞ্জ আধুনিক চক্ষু হাসপাতাল এন্ড মেডিকেল সার্ভিসের-এর অভিজ্ঞ চিকিৎসকরা রোগীদের সেবা প্রদান করেন।
এ সময় চক্ষু রোগের পাশাপাশি মাথাব্যথা, ছানি (সানি) ও নেত্রনালীর বিভিন্ন সমস্যায় আক্রান্ত রোগীদের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়।
এছাড়া দরিদ্র ও অসহায় রোগীদের মধ্যে বিনামূল্যে চশমা বিতরণ করা হয়। প্রায় (৪০০+) চার শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে।
এ ক্যাম্পের সার্বিক সহযোগীতায় নিয়োজিত ছিলেন কিশোরগঞ্জ-১ অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মাইক্রোফাইন্যান্স (দাবি) আব্দুল্লাহ আল মুরাদ , এ সময় আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগের সমন্বয়কারী এস এস লিড জেনারেশন মো: আবু সাইদ, এলাকা ব্যবস্থাপক মোস্তফা কামাল, বাবুল মিয়া, আঞ্চলিক সমন্বয়কারী মো: লোকমান আলী, শাখা ব্যবস্থাপক (দাবি) মো.খায়রুল ইসলাম প্রমুখ।
বিনামূল্যে এ চিকিৎসাসেবা ও চশমা বিতরণ উপস্থিত রোগীদের মাঝে ব্যাপক সাড়া ফেলে। এমন মহৎ উদ্যোগে এলাকার জনসাধারণ ব্র্যাকের প্রতি কৃতজ্ঞ ও ভূয়সী প্রশংসা করেন।



