পাকুন্দিয়া উপজেলার সব সংবাদসহ, গুরুত্বপূর্ণ জাতীয়, রাজনীতি, আন্তর্জাতিক, খেলাধুলার সংবাদ দেখতে ক্লিক করুন => Pakundiapratidin.news ** আপনার আশেপাশে ঘটে যাওয়া সকল সংবাদ আমাদের জানাতে পেইজে মেসেজ দিন অথবা হোয়াটস্অ্যাপে যোগাযোগ করুন- 01683130971 ** যে কোনো বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন- 01401300029 অথবা 01303405500 **

পাকুন্দিয়ায় গরু কোরবানি ও মাংস কাটতে গিয়ে আহত ২৩

 






কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পবিত্র ঈদুল আজহায় গরু কোরবানি ও মাংস কাটতে গিয়ে ২৩ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত তারা পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।

পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. প্রবাল সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কোরবানির পশু জবাই, মাংস কাটাসহ বিভিন্ন কাজে ব্যবহৃত ধারালো অস্ত্রের আঘাতে এসব ব্যক্তি আহত হন। আহতদের মধ্যে কারও হাতে, কারও পায়ে ও শরীরের বিভিন্ন স্থানে কেটে যায়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের অধিকাংশকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। তবে কারও অবস্থা গুরুতর নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা।

Post a Comment

Previous Post Next Post