কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের কাজিহাটি গ্রামে ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক আনোয়ার হোসেন বাবলুর বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। এ সময় একটি মোটরসাইকেল, স্বর্ণালঙ্কারসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে যায় চোরেরা।
ভুক্তভোগী আনোয়ার হোসেন বাবলু জানান, রাতের খাবার শেষে পরিবারের সবাই একসাথে ঘুমাতে যান। সকালে ঘুম থেকে উঠে দেখতে পান ঘরের তালা ভাঙা এবং ভেতরে থাকা মূল্যবান জিনিসপত্র চুরি হয়ে গেছে।
তিনি বলেন, “রাতে কিছুই বুঝতে পারিনি। সকালে উঠে দেখি ঘরের তালা ভেঙে মোটরসাইকেল, স্বর্ণালঙ্কার ও গুরুত্বপূর্ণ নথিপত্র নিয়ে গেছে চোরেরা।”
এ বিষয়ে আইনগত ব্যাবস্থা প্রকৃয়াধীন বলেও জানিয়েছেন ইউনিয়ন ছাত্রদলের আহবায়ক।




