পাকুন্দিয়া উপজেলার সব সংবাদসহ, গুরুত্বপূর্ণ জাতীয়, রাজনীতি, আন্তর্জাতিক, খেলাধুলার সংবাদ দেখতে ক্লিক করুন => Pakundiapratidin.news ** আপনার আশেপাশে ঘটে যাওয়া সকল সংবাদ আমাদের জানাতে পেইজে মেসেজ দিন অথবা হোয়াটস্অ্যাপে যোগাযোগ করুন- 01683130971 ** যে কোনো বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন- 01401300029 অথবা 01303405500 **

‎পাকুন্দিয়ায় প্রথম দিনের প্রাথমিকের বৃত্তি পরীক্ষায় অনুপস্থিত ২৮০ পরীক্ষার্থী




কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে প্রাথমিক বৃত্তি পরীক্ষার প্রথম দিনের বাংলা পরীক্ষা।


‎উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, প্রথম দিনের পরীক্ষায় মোট ১,২২৩ জন শিক্ষার্থী অংশগ্রহণের জন্য নিবন্ধিত ছিল। এর মধ্যে ৯৪৩ জন শিক্ষার্থী উপস্থিত থাকলেও ২৮০ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল।

‎এবারের বৃত্তি পরীক্ষায় উপজেলার ২২৯টি প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণের জন্য নিবন্ধিত হয়। পরীক্ষাটি অনুষ্ঠিত হচ্ছে ২টি কেন্দ্রে, যেখানে সার্বিক নিরাপত্তা ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।

Post a Comment

Previous Post Next Post