কিশোরগঞ্জের কটিয়াদীতে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা থেকে বাড়ি ফেরার পথে বাসচাপায় এক জামায়াত কর্মী নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে কটিয়াদী বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পারাপারের সময় একটি বাসের চাপায় মারা যান তিনি।
নিহত আব্দুস ছালাম (৬০) কিশোরগঞ্জের নিকলী উপজেলার ছাতিরচর এলাকার বাসিন্দা। তিনি জামায়াত ইসলামীর একজন কর্মী ছিলেন।
কিশোরগঞ্জ-৫ (নিকলী–বাজিতপুর) আসনের সংসদ সদস্য প্রার্থী ও কিশেরগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মো. রমজান আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আব্দুস ছালামের মৃত্যুতে জেলা জামায়াতের পক্ষ থেকে মরহুমের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানানো হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টায় কটিয়াদী সরকারি কলেজ মাঠে জেলা জামায়াতে ইসলামীর আয়োজনে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। জনসভায় প্রধান অতিথির ভাষণ দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
সূত্রঃ ইন্ডিপেন্ডেন্ট টিভি




